হরিরামপুরে DYFI-এর উদ্যোগে প্রকাশ্য সমাবেশ ও আট দলীয় ফুটবল টুর্নামেন্ট
হরিরামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর ফুটবল মাঠে DYFI-এর উদ্যোগে আয়োজিত হলো প্রকাশ্য সমাবেশ ও আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। সোমবার হরিরামপুর DYFI এবং বাগিচাপুর DYFI-এর উত্তর ও দক্ষিণ ইউনিটের পরিচালনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ ও ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, বর্তমান রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, জেলা সম্পাদক চন্দন সিং, জেলা সভাপতি সনাতন বর্মন, হরিরামপুর লোকাল সম্পাদক তারিক আনোয়ার, লোকাল সভাপতি জিয়াউর রহমান-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রকাশ্য সমাবেশের পাশাপাশি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন ছিল এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ। সংগঠনের উদ্যোগে এই ধরনের কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে একত্রিত করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বাইট DYFI বর্তমান রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা।


























