বিজেপির বুথ সভাপতির ছেলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদার গাজোলে।

0
21

বিজেপির বুথ সভাপতির ছেলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদার গাজোলে। বাড়ির পাশে প্রতিবেশীর খামার থেকে উদ্ধার নিচে দেহ। রাজনৈতিক বা প্রেম ঘটিত কারণে খুন অভিযোগ পরিবারের। ঘটনা তদন্তে গাজোল থানার পুলিশ।
মালদার গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামের বিজেপির বুথ সভাপতি মাঝি মুর্মু। গতকাল সন্ধ্যে থেকে তার ছেলে বিপ্লব মুর্মু বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ির পাশে প্রতিবেশীর খামার থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। স্থানীয় এক মহিলা দেখতে পেয়ে খবর দেয় বাড়িতে। পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন নিথর অবস্থায় পড়ে রয়েছে দেহ। এরপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে গাজোল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিপ্লব মুর্মুর বাবা ও বিজেপি নেতা মাঝি মুর্মুর অভিযোগ, রাজনৈতিক কারণে বা প্রেমঘটিত কারণে খুন হয়ে থাকতে পারে তার ছেলে। প্রতিবেশী একটি মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে বিবাদও হয়েছিল। গতকাল সন্ধ্যের সময় বাড়িতে খেতে আসার কথা বলে আর বাড়ি ফেরেনি বিপ্লব। তারপরেই তার নিথর দেহ উদ্ধার হয় আজ সকালে।
ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় গাজোল থানার পুলিশ । উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকেরা।