কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে

0
27

কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে। বৃহস্পতিবার, সকাল ৭ টা নাগাদ নজরে আসে, মহাপ্রভুর মন্দিরের সামনে থাকা দানবাক্সের তালা ভাঙা। মন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু চুরির ঘটনা জানালে ছুটে আসে পুলিশ। দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনার রহস্য উন্মোচনে নাটমন্দির প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।