দিনের আলোতেই লোকালয়ে হাতির হানা, আতঙ্ক মহাকালগুড়িতে

0
25

ব্রেকিং

দিনের আলোতেই লোকালয়ে হাতির হানা, আতঙ্ক মহাকালগুড়িতে

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনের আলোতেই গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিপরা জঙ্গল থেকে বেরিয়ে ছয়টি হাতির একটি দল মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হাতির দলটি এলাকার বাসিন্দাদের ধান ক্ষেতে ঢুকে পড়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা হাতির দলটিকে ফের জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে।