গঙ্গারামপুরে দুর্গাপুজো কমিটিগুলিকে ২১১টি চেক বিলি

0
38

গঙ্গারামপুরে দুর্গাপুজো কমিটিগুলিকে ২১১টি চেক বিলি
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ১২ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর।
দুর্গাপুজো উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ও গ্রামীণ এলাকার পুজো কমিটিগুলির হাতে ২১১টি চেক তুলে দেওয়া হল। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দেবীকোট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে এই চেকগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু, ব্লকের জয়েন্ট বিডিও মুন্সি ফারুক, পৌরসভার বড়বাবু, সমাজসেবী অশোক বর্ধন, দিলীপ বিশ্বাস-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। দুর্গাপুজোর প্রস্তুতিতে এই অনুদান পুজো উদ্যোক্তাদের বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু বলেন, “দুর্গাপুজো আনন্দ ও সম্প্রীতির উৎসব। পুজোর দিনগুলিতে সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করতে হবে। পুজো কমিটিগুলিকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও সাধারণ মানুষের সুবিধার দিকেও নজর রাখতে হবে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সব সময় সতর্ক রয়েছে।”
এলাকায় শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয়ের উপরও গুরুত্ব দেওয়া হয়। চেক বিলি অনুষ্ঠানকে কেন্দ্র করে পুজো উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ দেখা যায়।