পুজোর আগে খুশির হাওয়া বন্ধ মধু চা বাগানে, শ্রম অ্যাকাউন্টে ঢুকল ফাউলাইয়ের ২৫,৫০০ টাকা
আলিপুরদুয়ার:দুর্গাপুজোর আগেই বড় উপহার পেলেন আলিপুরদুয়ার জেলার বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা। বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ফাউলাই ভাতা বাবদ ২৫ হাজার ৫০০ টাকা ঢুকতে শুরু করেছে। আর তাতেই শ্রমিকদের মুখে চওড়া হাসি।
জানা গেছে, ২০২৪ সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান। বাগান বন্ধ হওয়ার পর থেকে শ্রমিকরা ফাউলাই ভাতা পাননি। রাজ্যে নতুন সরকার আসার পর বন্ধ চা বাগানের শ্রমিকদের ফাউলাই ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কালচিনির বিধায়ক তথা রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ একাধিক নেতৃত্ব। তাঁদের উদ্যোগেই পুজোর আগে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে।
এখনও পর্যন্ত বাগানের অধিকাংশ শ্রমিকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে। কিছু শ্রমিক এখনও বাকি রয়েছেন, তাঁদের টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা জানান, “আমরা বন্ধ চা বাগানের শ্রমিকদের ফাউলাই ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছি। শুধু ভাতাই নয়, বাগান যাতে শীঘ্রই খোলে তারও চেষ্টা চালাচ্ছি আমরা। ইতিমধ্যে অনেকেই ভাতা পেয়ে গিয়েছেন। যবে থেকে বাগান বন্ধ, ততদিনের হিসেবে প্রায় ২৫ হাজার ৫০০ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে। যারা এখনও পাননি, পুজোর আগেই যাতে তাঁরা পেয়ে যান, সেই চেষ্টা চলছে।”
আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিঞ্জা জানান বিগত সরকার চা শ্রমিকদের শুধু ভাউতা দিয়ে গেছে তাদের বঞ্চিত করে গিয়েছে কিন্ত বর্তমান চার মাসের সরকার চা শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য পুজোর পূর্বে ফাউলাই ভাতার সমস্ত টাকা প্রদান করছে।























