ডীমা চা বাগানের ম্যানেজারকে গ্ৰেফতার করল বনদফতর

0
6

আলিপুরদুয়ার : ডীমা চা বাগানের ম্যানেজারকে গ্ৰেফতার করল বনদফতর।
বনদফতরের অনুমতি ছাড়া চা বাগানের ভেতরে বড় গাছ কাটার অভিযোগ ডীমা চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে।

যেটা জানা গিয়েছে বাগানে নতুন প্লানটেশন করার জন্য গাছ কাটা হয়েছে ৬৬ নং সেকশনে কিন্ত যেই এলাকার গাছ কাটার বনদফতরের অনুমতি ছিলনা সেই এলাকায় গাছ গুলো কেটেছে এবং অন্য জায়গার গাছ কাটার বনদফতরের অনুমতি ছিল।

এই বিষয়ে শ্রমিক নেতৃত্বরা জানান আমরা মনে করছি এটা ভূলবশতঃ হয়েছে। কেননা বাগানে গাছ কাটা হয়ে ডেভলপমেন্ট জন্য নতুন প্লানটেশন করার জন্য। আর যেই গাছ কাটা হয়েছে সেই কাঠ দিয়ে শ্রমিকদের আবাসন মেরামত করা হয়।