আলিপুরদুয়ার : সাত মাসের মধ্যে হাতির হানায় এক এলাকায় মৃত্যু তিনজনের।
জানা গিয়েছে এদিন সকালে দল মোর চা বাগানের বাঁশপারি লাইনের এক ব্যক্তি এলাকায় বেরিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। সেই সময় জঙ্গল সংলগ্ন এলাকা থেকে একটি দাঁতাল হাতে বেরিয়ে তার ওপর আক্রমণ করে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার মৃত্যুর পর এলাকার বাসিন্দারা দাবি জানিয়েছেন এলাকা ফেনসিং দিয়ে ঘিরে দেওয়ার জন্য। পাশাপাশি এলাকায় সোলার লাইট বসানোর দাবি উঠছে।


























