প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দিন, আর তার সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব! প্রান্তিক শহর কালিয়াগঞ্জের বুকে এবার এক অভূতপূর্ব টেক-বিপ্লব! উত্তর চিরাইল বারোয়ারী দেশপ্রিয় ক্লাব তাদের ৫১ তম বর্ষে পদার্পণ করে নিয়ে এলো এমন এক ভাবনা, যা ভাবিয়ে তুলবে পুরো জেলাকে!কৃত্রিম বুদ্ধিমত্তা যা আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই এআই-এর দুরন্ত প্রভাব এবার দেখা যাবে মণ্ডপসজ্জা থেকে আলোয়! বিরাটির বিখ্যাত শিল্পী সঞ্জীব দত্তের সৃজনশীল ভাবনায় সেজে উঠছে এআই অনুপ্রাণিত রোবোটিক সজ্জা!
তবে প্রযুক্তির আধুনিকতা থাকলেও, মূল আত্মায় রয়েছে ষোলোআনা সাবেকিয়ানা! কুমোরটুলির প্রতিভাবান মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের হাতের জাদুতে মূর্ত হয়ে উঠছে দেবীর সনাতনী রূপ। শাস্ত্রমতে সাজুয্য রেখে খাঁটি মাটিতে তৈরি প্রতিমায় ধরা দেবে সনাতনী ঐতিহ্য।দেবীর ডান চোখ যেন সূর্য, বাম চোখ চন্দ্র, আর মধ্যমণি জ্বলন্ত অগ্নির প্রতীক! এআই-এর সাহায্যে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের এক অনন্য রুদ্ররূপ। তবে শুধু সাজসজ্জা নয়, এআই প্রযুক্তির ভালো দিক এবং এর সম্ভাব্য বিপদের দিক সম্পর্কে দর্শনার্থীদের সচেতন করাই এই থিমের মূল বার্তা।
বাইট :- পুজো কমিটির সদস্য কৃষ্ণ মজুমদার


























