পুজোর আগে বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগে বস্ত্র বিতরণ, প্রশংসায় এলাকাবাসী

0
26

পুজোর আগে বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগে বস্ত্র বিতরণ, প্রশংসায় এলাকাবাসী
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১০ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর:পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এগিয়ে এলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী গোপাল সেন,অসিত সাহা,অসীম সাহার মত সমাজসেবীরা। দুর্গাপুজোর আগে শনিবার বিকেলে শিববাড়ি হিন্দু মিলন মন্দিরের আশ্রমের দুঃস্থ মানুষজনের পাশাপাশি এলাকার মা-বোনেদের হাতেও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় তাদের উদ্যোগে। তাঁদের উদ্যোগে খুশি আশ্রমের আবাসিক,ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষও।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল সেন ,অসিত সাহা,অসীম সাহারা।দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত।সারা বছরই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।সেই ধারাবাহিকতা বজায় রেখেই পুজোর মুখে শিববাড়ি হিন্দু মিলন মন্দিরের আশ্রমে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আশ্রমের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষজন এবং মা-বোনেদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়। সমাজসেবীরা বলেন,” উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।আগামীতে এমন কাজ করার চেষ্টা করে যাবো।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বরূপ চৌধুরী, সুবোধ সরকার, গোপাল সেন-অসিত সাহা,অসীম সাহারা সহ আরও অনেকেই।
সমাজসেবীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। তাঁদের মতে, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলিও সেই আনন্দের অংশীদার হতে পারেন। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে দুঃস্থ মানুষজনের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।গোপাল সেনের এই মানবিক প্রচেষ্টা সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন অনেকে।
উৎসবের আনন্দের পাশাপাশি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়ে সমাজসেবীদের এই বস্ত্র বিতরণ কর্মসূচি এলাকায় বিশেষ তাৎপর্য বহন করেছে।