গঙ্গারামপুর থানার আইসি ও সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করলো বুনিয়াদপুর বনবাসী কল্যাণ আশ্রমে

0
32

গঙ্গারামপুর থানার আইসি ও সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করলো বুনিয়াদপুর বনবাসী কল্যাণ আশ্রমে। চাল,ডাল, আলু, ডিম, তেল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো বাচ্চাদের হাতে।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরের বড়াইল এলাকায় রয়েছে বনবাসী কল্যাণ আশ্রম। এই আশ্রমে রয়েছে ৪৭ জন ছাত্রী। তিনজন শিক্ষিকা এই আশ্রমের দেখাশুনা করেন। এই আশ্রমে গঙ্গারামপুর থানার সিভিক ভলেন্টিয়ার ও আইসির সহযোগীতায় এই আশ্রমে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো। বাচ্চাদের জন্য পুজোর আগে নতুন জামা কাপড় দেওয়াতে খুশি হয়েছি আশ্রমের বাচ্চারা। চাল,ডাল, আলু, ডিম, তেল সহ একাধিক সামগ্রী বনবাসী কল্যাণ আশ্রমের হয়ে তুলে দেওয়া হলো। সমস্ত কিছু দেওয়ার পর বাচ্চাদের সঙ্গে জাতীয় সংগীত পরিচালক করা হয়। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু এই আশ্রমে থাকার জায়গা ঘর বাথরুম সমস্ত কিছু খতিয়ে দেখে আশ্রমে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবার নির্দেশ দেন। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ও সিভিল ভলেন্টিয়ার সহ আশ্রমের বাচ্চারা ও কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।

এক বিষয়ে আশ্রম কর্তৃপক্ষ বিথি হাসদা ও কবিতা টুডু ও এক ছাত্রী জোয়া মুর্মু জানিয়েছে আমরা আজকে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি হয়েছি, আগামীদিনে এরকম কিছু পেলে আমাদের উপকার হবে। এই সমস্ত কিছু আমাদের দিয়েছেন গঙ্গারামপুর থানার সিভিক ভলেন্টিয়ার ও আইসি সহযোগিতায় এই সামগ্রী দিয়েছেন ও আগামীতেও আসবেন বলে জানিয়েছেন।