গাড়ির চালকের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ!

0
5

*গাড়ির চালকের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ!প্রতিবাদে রাস্তা অবরোধ চালকের,পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালালেন পরিবহন দপ্তরের আধিকারিকরা*

শিলিগুড়ি:-

গাড়ির চালকের কাছে ঘুষ চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার রাধুরাই এলাকায়। অভিযোগ,একটি গাড়িকে আটক করে তার চালকের কাছে টাকা দাবি করেন পরিবহন দপ্তরের আধিকারিকরা।এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন গাড়ির চালক।প্রতিবাদ জানাতে গাড়ি নিয়ে রাস্তার উপরেই অবরোধ শুরু করেন ওই চালক।এর জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকায় ঘটনাস্থলে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন পরিবহন দপ্তরের আধিকারিকরা।অভিযোগ,পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তাঁরা সেখান থেকে চলে যান।তবে ঠিক কী কারণে ওই গাড়ি আটকানো হয়েছিল এবং ঘুষ চাওয়ার অভিযোগের সত্যতা কতটা,তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।