বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো পাঁচ হাজার টাকা

0
31

বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো পাঁচ হাজার টাকা, দীপাবলির আগেই বোনাস পেয়ে খুশি শ্রমিকরা, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে

আলিপুরদুয়ার : বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে প্রবেশ করতে শুরু করেছে পাঁচ হাজার টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস হিসাবে পাঁচ হাজার টাকা আর অতিরিক্ত পঞ্চাশ কেজি করে চাল দেওয়া হবে।

ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার কালচিনি, রায়মাটাং, মধু সহ বিভিন্ন বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে প্রবেশ করতে শুরু করেছে। দীপাবলির আগে এই পাঁচ হাজার টাকা প্রবেশ করাতে খুশি চা শ্রমিকরা। তারা ধন্যবাদ জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

চা শ্রমিকরা জানান, ইতিমধ্যে পূর্বে কোনো সরকার বন্ধ চা বাগানের শ্রমিকদের সুবিধার জন্য এরকম কোনো রকম সিদ্ধান্ত নেয়নি বা এরকম কোনো কিছু সুবিধা প্রদান করেনি। এই প্রথমবার বন্ধ চা বাগানের শ্রমিকরা এই সুযোগ সুবিধা পাচ্ছে এবং পুজোর মুখে দীপাবলির আগে এই পাঁচ হাজার টাকা পাচ্ছে। এই পাঁচ হাজার টাকায় অনেক সুবিধা হবে বলে তারা জানান।

এদিন বন্ধ কালচিনি চা বাগানে শ্রমিকদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। তিনি শ্রমিকরা সবাই পাঁচ হাজার টাকা পাচ্ছে কিনা, অ্যাকাউন্টে ঢুকছে কিনা এই বিষয়ে খোঁজ খবর নেন।

এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা বন্ধ চা বাগানের শ্রমিকদের এই পাঁচ হাজার টাকা দীপাবলি উপলক্ষে তারা বোনাস হিসাবে ঘোষণা করেছিলেন এবং সেটা ইতিমধ্যে পাচ্ছে শ্রমিকরা। এবং পঞ্চাশ কেজি করে চাল ও তার পাবে বলে জানান সরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা।