আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ইলেকট্রিক স্কুটি

0
28

গঙ্গারামপুর: আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ইলেকট্রিক স্কুটি। শনিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার সুভাষপল্লি এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষপল্লি এলাকায় উত্তম দাস নামে এক ব্যক্তির ইলেকট্রিক স্কুটির দোকান রয়েছে। শনিবার সকালে দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। পরে দোকান খুলতেই দেখা যায়, ভিতরে একটি ইলেকট্রিক স্কুটি দাউদাউ করে জ্বলছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে স্কুটিটি পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত আগুন নেভানোয় দোকানে থাকা অন্যান্য স্কুটিগুলি বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।