গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্যস্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসকদের কাজের ভূয়সী প্রশংসা

0
19


শীতল চক্রবর্তী বালুরঘাট ২১ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর-এর প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। শনিবার বিকেলে কালদিঘি এলাকায় অবস্থিত এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে হাসপাতালের সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রিন্সিপাল সেক্রেটারি।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যেই এই পরিদর্শন করা হয়েছে।যেখানে ভালো কাজ হচ্ছে, সেখানে কীভাবে আরও উন্নতি সম্ভব এবং কোন কোন পরামর্শ কার্যকর করা যায়, তা খতিয়ে দেখতেই তাঁর এই সফর।
হাসপাতালে মর্গ না থাকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি একটি স্থানীয় বিষয় এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষয়টি দেখবেন। একই সঙ্গে হাসপাতাল চত্বরে এটিএম না থাকার বিষয়েও প্রশ্ন ওঠে। এবিষয়ে তিনি জানান,এটি মূলত সংশ্লিষ্ট ব্যাংকের বিষয় হলেও জেলা শাসকের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে।
হাসপাতালের সার্বিক পরিষেবা সম্পর্কে মতামত দিতে গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি বলেন,প্রকৃত মূল্যায়ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই জানা সম্ভব। তবে হাসপাতালের সুপার ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি চিকিৎসকদের প্রশংসা করে বলেন,“ডাক্তারবাবুরা যথেষ্ট মোটিভেটেড।এখানে অনেক ভালো কাজ হচ্ছে।”
সূত্রের খবর, গঙ্গারামপুর হাসপাতাল পরিদর্শনের পর তিনি তপন হাসপাতাল পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে।
এদিন রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম বলেন,
“এলাকার মানুষও যেন সঠিক ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পান,সেই লক্ষ্যেই এখানে আসা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here