গঙ্গারামপুর, ২০ এপ্রিল দক্ষিণ দিনাজপুর। এদিন বিকেল ৫:১৫ নাগাদ বাসস্ট্যান্ড সংলগ্ন শপিং প্লাজার সামনে থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ড. বিপ্লব বর্মনের সমর্থনে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে তা সিপিআইএমের এরিয়া কার্যালয়ের সামনে শেষ হয় । মিছিলে তরুণদের উপস্থিতি নজর কেড়েছে, যদিও জনসমাগম ছিল তৃণমূলের তুলনায় কম।
























