মিছিলে উত্তাল গঙ্গারামপুর, শক্তি দেখালো তৃণমূল
২০ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ পর্যায়ে সোমবার জোড়া মহা মিছিলের সাক্ষী থাকল গঙ্গারামপুর শহর । একই দিনে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট পৃথকভাবে মহা মিছিল করে শক্তি প্রদর্শন করায় রাজনৈতিক উত্তাপ ছড়ায় শহরজুড়ে ।
বিকেল ৪:৩৫ নাগাদ ফুটবল মাঠ থেকে তৃণমূলের মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আবার ফুটবল মাঠে শেষ হয় । মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী গৌতম দাস, পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র-সহ বহু নেতা-কর্মী ও সমর্থক । প্রায় ১ কিমি দীর্ঘ এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
বাইট : গৌতম দাস, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ।
বাইট : প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান ।
























