বেসরকারি হোস্টেলের বাথরুমের ভিতরে থাকা গুলগুলি ফাঁকা জায়গা দিয়ে পালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এবছরের দশম শ্রেণীর এক ছাত্রের বলে অভিযোগ উঠছে, গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি ব্লুসুম একাডেমী বেসরকারি হোস্টেলে, কারণ নিয়ে ধোঁয়াশায় সকলেই -তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৮ এপ্রিল দক্ষিণ দিনাজপুর। বাড়ি থেকে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বেসরকারি হোস্টেলের বাথরুমের ভিতরে থাকা গুলগুলি দিয়ে পালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এবছরের দশম শ্রেণীর এক ছাত্রের বলে অভিযোগ উঠছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি ব্লুসুম একাডেমী বেসরকারি হোস্টেলে।এমন ঘটনায় রহস্যের গন্ধ পেয়ে মৃতের পরিবার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে।ভোটের কারণে হোস্টেল ছুটি থাকার পর রবিবার সকালেই বাড়ি থেকে ওই ছাত্র হোস্টেলে এসেই সোমবার রাতেই কেন সে বাথরুম দিয়ে পালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এমন মৃত্যুর ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষ কারণ নিয়ে ধোঁয়াশার মধ্যে পড়ে আছে সকলেই।পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাটে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে মৃত ওই বেসরকারি হোস্টেলে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের নাম জেমিস আলবাক্স হোসেন(১৬),তার বাড়ি তপন থানার লালচন্দ্রপুর গ্রামে। মৃতের বাবা আক্তার হোসেনের দুই ছেলের মধ্যে জেমিস ছোট। বড় ছেলে এই হোস্টেলে থেকেই পড়াশোনা করার পর এখন অন্যত্র পড়াশোনা করে বলে পরিবার সূত্রে খবর।গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়িতে অবস্থিত আহমেদ ওয়েলফেয়ার ট্রাস্টটি ২০১৭সালে গড়ে ওঠে। আহমেদ ওয়েলফেয়ার ট্রাস্ট সূত্রের খবর,পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ২০০জন ছাত্র-ছাত্রীকে বেসরকারি হোস্টেলে রেখে উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষা দেবার ব্যবস্থা করা হয়।এই হোস্টেলের ২০০ জন ছাত্র-ছাত্রীরা গঙ্গারামপুর শহরের রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ ও ইন্দ্র নারায়ণপুর কলোনি হাইস্কুলে পড়াশোনা করে থাকে।ভোটের কারণে রবিবার সকালে হোস্টেলটি খুলেছে,যা এতদিন বন্ধ ছিল।মৃত ছাত্র জেমিস রবিবার সকালেই তপন এলাকার লালপুর বাড়ি থেকে হোস্টেলে এসেছিল বলে হোস্টেল সূত্রে খবর।হোস্টেল সূত্রে জানা গেছে,সমগ্র হোস্টেলটি চারদিকে পাচির দিয়ে ঘেরা রয়েছে।রবিবার রাতে হোস্টেলের গুলগুলির জায়গা ছোট ফাঁকা থাকায় সেখান দিয়েই সে পালানোর সময় বাথরুমের পিছনে পড়ে গিয়ে বিদ্যুৎপুষ্ট হয়।এই ঘটনা জানার পরেই বাকি হোস্টেলে থাকা ছাত্ররা হোস্টেল কর্তৃপক্ষদের বিষয়টি জানালে গুরতর আহত হওয়া ওই ছাত্রকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর দেওয়া হয় মৃতের পরিবারে,তারাও সেখানে ছুটে আসে।ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশও। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থলে তদন্ত শুরু করে।
এবিষয়ে মৃতের বাবা আক্তার হোসেন বলেন,”কেন ও ওই জায়গা দিয়ে সে পালাতে গেল এবং এভাবে যে ওর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল সেটা ভাবতেই পারছি না বলেই তিনি কান্না করে ফেলেন।”
মৃতের আত্মীয় মামা মতিউন সরকার,কাকা আশরাফ সরকারের অভিযোগ করে বলেন,”পর্যাপ্ত নিরাপত্তা হোস্টেলে থাকলে আরও ভালো হতো।কি করে যে এমন ঘটনা ঘটে গেল তা ভাবতেই পারছিনা। মৃতের ধরন দেখে আমাদের সন্দেহ হচ্ছে,পুলিশ প্রশাসন তদন্ত করুক তাহলে সব পরিষ্কার হবে।”
হোস্টেলের দায়িত্বে থাকা একজন জানান,”তারাও কারণ নিয়ে ধোওসার মধ্যে রয়েছে। বাড়ি থেকে ফিরে আসার পরেই কেন সে পালাতে গেল তারা সেটা বুঝতে পারছেন না। ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা ব্যাখ্যা করেছে।” গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারি শুভতোষ সরকার বলেন,”মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গিফট হাতে পেলেই জানা যাবে কেন এমন ঘটনা ঘটলো।পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”
Home Uncategorized বেসরকারি হোস্টেলের বাথরুমের ভিতরে থাকা গুলগুলি ফাঁকা জায়গা দিয়ে পালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট...

























