মাটিগাড়ার নাবালক খুন আদালত চত্বরে উত্তেজনা,অভিযুক্তকে ঘিরে হামলার চেষ্টা,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

0
15

শিলিগুড়ি: মাটিগাড়ার নাবালক খুনের ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ি মহকুমা আদালত চত্বর।খুনের অন্যতম অভিযুক্ত রাজ পাসওয়ানকে আদালতে তোলার সময় বিক্ষোভকারীদের একাংশ চরম বিক্ষোভ শুরু করে।এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।মাটিগাড়া-শিমুলগুড়ি এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ঘটনা আদালত চত্বরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় উপস্থিত পুলিশকর্মীদের।খবর পেয়ে শিলিগুড়ি থানার অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।পরে কমিশনারেটের বিশাল পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।উল্লেখ্য,গত শনিবার থেকে নিখোঁজ ছিল শিমুলগুড়ির ১৫বছরের শুভজিৎ মোদক।মঙ্গলবার গভীর রাতে শুকনা বনবিভাগের অন্তর্গত একটি চা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।ঘটনায় রাজ পাসওয়ানের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ত্রিকোণ প্রেমের জেরেই শুভজিতের সঙ্গে রাজ ও অন্য এক নাবালকের বিবাদ চলছিল।প্রায় একমাস আগে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।শুভজিতের দিদি অম্বিকা বিশ্বাস অভিযোগ করেন,পূর্বে ভাইকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ও পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে।ঘটনায় জড়িত নাবালককে জুভেনাইল আদালতে পেশ করা হয়।এদিন আদালতে রাজ পাশওয়ান তোলা হলে অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন এলাকাবাসী।আগে থেকেই কয়েকশো বাসিন্দা প্ল্যাকার্ড হাতে আদালত চত্বরে বিক্ষোভে শামিল হন।শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here