চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার, গ্রেপ্তার এক যুবক

0
52

চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার, গ্রেপ্তার এক যুবক
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৩ জুন দক্ষিণ দিনাজপুর। চুরি হওয়ার কয়েক দিনের মধ্যেই চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন পিন্টু সরকার নামে এক ব্যক্তি তার বাড়ি থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপরই তদন্তে নেমে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গঙ্গারামপুর থানার সাদা পোশাকের পুলিশ দল অভিযান চালায়।
সোমবার গভীর রাতে অভিযানে হাইস্কুল পাড়া এলাকার বাসিন্দা সুজয় রায় (১৯)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া সোনা ও রুপোর অলঙ্কার, পিতলের বাসনপত্র এবং নগদ অর্থসহ সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিনিসগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে নির্দিষ্ট ধারায় মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।