ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু,গাফিলতির অভিযোগে ফুলবাড়ী ক্যাম্পে তীব্র বিক্ষোভ

0
23

শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ১২নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা।মৃতের নাম পঙ্কজ বর্মন।তিনি কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন ও ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়ি ক্যাম্পে এসেছিলেন।প্রাথমিক সূত্রে জানা যায়,রবিবার রাতে ক্যাম্পে অবস্থানকালে পঙ্কজ বর্মন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ও হৃদরোগে আক্রান্ত হন বলে অনুমান করা হচ্ছে।সহকর্মীদের অভিযোগ,অসুস্থতার কথা সঙ্গে সঙ্গেই কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে বাঁচানো যেত বলেই দাবি বিক্ষোভকারীদের।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়াররা।তাঁদের অভিযোগ,ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা বা জরুরি পরিষেবা নেই।পাশাপাশি অতিরিক্ত মানসিক চাপও এই মৃত্যুর পেছনে কারণ হতে পারে বলে কেউ কেউ দাবি করেছেন।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।সহকর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন।ঘটনাস্থলে উত্তেজনা প্রশমনে পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে,এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।মৃত পঙ্কজ বর্মনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here