এস আই আর এর শুনানি লাইনে এবার গাজোলে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। বাবার নামে বিপত্তি, নোটিশ বিধায়ককে। তীব্র কটাক্ষ তৃণমূলের

0
17

এস আই আর এর শুনানি লাইনে এবারে গাজোলে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। বাবার নামে বিপত্তি নোটিশ বিধায়ককে। তীব্র কটাক্ষ তৃণমূলের।
কাগজে বাবার নামের ত্রুটি, এবার SIR হেয়ারিংয়ে ডাক পেলেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। হেয়ারিং এর নোটিশ পেতেই সমস্ত নথি নিয়ে ছুটলেন হেয়ারিং সেন্টারে। সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে সারলেন হেয়ারিং পর্ব। জানালেন, নথিতে বাবার নামে কিছুটা ত্রুটি থাকায় নোটিস পেয়েছেন।। সেই নোটিশেই হেয়ারিং করতে এসেছেন তিনি। স্বচ্ছ নির্বাচন তালিকা তৈরি করতে মানুষেল নির্বাচন কমিশনকে সাহায্য করা উচিত। চিন্ময় দেব বর্মনের বাবার নাম নির্মল চন্দ্র বর্মন। ২০০২ এর তালিকায় ছিল নির্মল বর্মন। কারণে ই তাকে নোটিশ করা হয়েছে দুদিন আগে। সমস্ত নথি তিনি এদিন গাজলের বিডিও দপ্তরে জমা দেন।
বিধায়ক ও বিজেপিকে তীব্র কটাক্ষ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, প্রসেনজিৎ দাসের।
তিনি বলেন, বিজেপি ও নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হেনস্থা করছে। আজকে গাজলের বিধায়ককে লুকিয়ে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। এরপর মানুষ এদের যোগ্য জবাব দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here