গঙ্গারামপুরে অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের জেলা সম্মেলন

0
127

গঙ্গারামপুরে অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের জেলা সম্মেলন, একাধিক দাবিদাওয়া তুলে ধরলেন সদস্যরা
শীতল চক্রবর্তী বালুরঘাট ২২ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।
বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিদাওয়াকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের জেলা সম্মেলন। রবিবার গঙ্গারামপুরের একটি বেসরকারি লজে এই জেলা সম্মেলনের আয়োজন করা হয়।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অধীর মান্না, শশাঙ্ক শেখর দে, সুজিত মজুমদার, হিমাংশু কর্মকার, প্রদীপ রায় সহ জেলা ও মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের সদস্যরা।
সম্মেলন মঞ্চ থেকে সংগঠনের পক্ষ থেকে আইন সহায়ক কর্মীদের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরা হয়। সংগঠনের সদস্যদের দাবি, কাজের চাপের তুলনায় পারিশ্রমিক অত্যন্ত কম, নেই স্থায়ীকরণের নিশ্চয়তা, সামাজিক সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধাও পর্যাপ্ত নয়। অবিলম্বে এই বিষয়গুলির সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুজিত মজুমদার বলেন,“দীর্ঘদিন ধরে আইন সহায়ক কর্মীরা নানা সমস্যার মধ্যে কাজ করে চলেছেন। কাজের স্বীকৃতি নেই,ন্যায্য বেতন নেই।আমরা চাই রাজ্য ও কেন্দ্র সরকার অবিলম্বে আমাদের দাবিগুলোর প্রতি নজর দিক। না হলে সংগঠন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
সম্মেলন থেকে সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।