সিপিআইর প্রতিষ্ঠা দিবস পালন গঙ্গারামপুরে

0
74

সিপিআইর প্রতিষ্ঠা দিবস পালন গঙ্গারামপুরে
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৬ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:সিপিআই পার্টির শতবর্ষে পদার্পণ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। শুক্রবার গঙ্গারামপুর শহরের বড়বাজারে অবস্থিত সিপিআই-এর দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সিপিআই-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর সিপিআই-এর শতবর্ষ উদযাপনের যে কর্মসূচির সূচনা হয়েছিল, এদিন তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা কমল গুহ, সুভাষ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। এদিন দলীয় ঐতিহ্য, আদর্শ ও সংগ্রামী ইতিহাসকে স্মরণ করে শতবর্ষে প্রবেশ করা এই গুরুত্বপূর্ণ দিনটি যথাযথ মর্যাদা ও আবেগের সঙ্গে পালন করা হয়।