থানার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িতে আগুন,ঘটনায় চাঞ্চল্য
শিলিগুড়ি:-
থানার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি গাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানার অধীন খালপাড়া আউটপোস্টে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,খালপাড়া আউটপোস্টের পাশেই দীর্ঘদিন ধরে একটি গাড়ি পড়ে ছিল।শনিবার আচমকাই ওই গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে কী কারণে ওই গাড়িতে আগুন লাগল,তা এখনও স্পষ্ট নয়।



















