সোনা চুরির ঘটনায় গ্রেফতার বিজেপি যুব মোর্চার সম্পাদক-সহ আরও দুই!নাবালককে নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ
শিলিগুড়ি:
সোনা চুরির ঘটনায় নাম জড়াল বিজেপির যুব নেতার।ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।অভিযোগ,এক নাবালককে সঙ্গে নিয়ে চুরির ঘটনায় জড়িত ছিল নয়ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযোগ জমা পড়তেই এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে চুরির সোনা কেনার অভিযোগে ভেনাস মোড়ের গঙ্গা জুয়েলার্সের মালিক তথা পূর্ব চয়নপাড়ার বাসিন্দা আয়ন মাইতিকেও গ্রেফতার করা হয়।তবে শুধু সোনা চুরিই নয়,ওই বিজেপি যুব নেতার বিরুদ্ধে এক নাবালককে সঙ্গে নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে।শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বলে জানা গিয়েছে।অন্যদিকে,দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায় নয়ন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর।ঘটনাকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।



















