শীতল চক্রবর্তী তপন ২৯ মার্চ দক্ষিণ দিনাজপুর।
সস্তায় সোনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকার রাধা গোবিন্দ মন্দিরের এক সেবাইতের বিরুদ্ধে। ঘটনায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবক।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারী সুরজিৎ মাল জানান, ২০২৪ সালের শেষের দিকে কলকাতায় একটি ধর্মীয় অনুষ্ঠানে তাঁর সঙ্গে প্রবোধ কুমার ধরের পরিচয় হয়।তিনি তপনের রাধাগোবিন্দ মন্দিরের সেবাইত ছিলেন।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমঙ্কুর বিশ্বাস নামের আরও এক ব্যক্তি।এরপর তাঁদের মধ্যে একাধিকবার যোগাযোগ ও সাক্ষাৎ হয় বলে দাবি করেন তিনি।
অভিযোগ, শ্যালিকার বিয়ের জন্য কম দামে (সস্তায়)হলমার্কযুক্ত সোনা দেওয়ার প্রলোভন দেন তপনের রাধা গোবিন্দ মন্দিরের সেবাইত প্রবোধ কুমার ধর।সেই বিশ্বাসেই গত ২নভেম্বর গঙ্গারামপুর এলাকায় প্রমঙ্কুর বিশ্বাসের উপস্থিতিতে অভিযুক্তকে নগদ ৪লক্ষ টাকা দেন সুরজিৎ মাল বলে দাবি তার।
প্রতিশ্রুতি ছিল,দুই মাসের মধ্যে সোনা সরবরাহ করা হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সোনা বা টাকা কিছুই ফেরত পাননি বলে অভিযোগ।এরপরই বাধ্য হয়ে তপন থানার দ্বারস্থ হন তিনি শনিবার।
অভিযোগকারী প্রমঙ্কুর বিশ্বাস বলেন, “প্রবোধ ধর আমার ৪লক্ষ টাকা আত্মসাৎ করেছে।সস্তায় সোনা কিনে দেবে বলে সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। বহু দিন পরেও টাকা ফেরত না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবি জানাই।”
সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রবোধ কুমার ধর।তাঁর দাবি,“আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে।”
তপন থানার আইসি জনমারি ভিয়ানে লেপচা জানান, “লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর সস্তায় সোনা দেওয়ার নাম করে লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তপনে মন্দিরের...






















