শিবরামপল্লিতে ড্রেন থেকে উদ্ধার ৩৫বছরের ব্যক্তির দেহ,ঘিরে রহস্য

0
29

শিলিগুড়ির শিবরামপল্লি এলাকায় ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম মৃদুল চক্রবর্তী।তাঁর বয়স আনুমানিক ৩৫বছর।
ঘটনাটি শিলিগুড়ি পুরনিগমের ৩৯নম্বর ওয়ার্ডের অন্তর্গত।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এলাকার একটি ড্রেনে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।এরপর দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ।পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।কীভাবে ওই ব্যক্তি ড্রেনে পড়লেন,তা দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে,সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে শিবরামপল্লি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।