৭৫ বছরে পদার্পণ কুনোরের রাউদ গ্রামের বোল্লা কালী পুজো, প্ল্যাটিনাম জুবিলি ঘিরে উৎসবের প্রস্তুতি তুঙ্গে

0
31

আজ থেকে ৭৪ বছর আগে কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের রাউদ গ্রামের বাসিন্দা শিবচরণ
মাড্ডি দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহো বোল্লা মন্দর থেকে মাটি এনে নিজের বাড়িতে প্রথম বোল্লা কালী পুজো শুরু করেন।পরবর্তীকালে গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেন, বালুরঘাটের শ্রীশ্রী বোল্ল কালী মায়ের আদলে বড় পরিসরে পুজো করবেন। সেই থেকে আজ পর্যন্ত গ্রামের প্রায় ১৭০টি পরিবার মিলে একত্রিত ভাবে বোল্লা কালী মায়ের নিয়ম, আচার, মূর্তি ও কাঠামো অনুসরণ করে দীর্ঘ ৭৪ বছর ধরে এই পুজো চালিয়ে আসছেন।সাত দশকের বেশি সময় ধরে চলা এই পুজোয় ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা সম্প্রদায়ের মানুষের যাতায়াত রয়েছে বলে জানান পূজা কমেটির সম্পাদক ​কাজল সাহা। শুধু হিন্দু সম্প্রদায় নয়, বিভিন্ন ধর্মের মানুষ এই মন্দিরে আসেন। মানত পূরণ বা ভক্তি থেকে অনেকে ভোগ, দক্ষিণা, এমনকি সোনা বা রুপার অলংকারও দিয়ে থাকেন। মায়ের মহিমা কতটা, তা দর্শনার্থী ও ভক্তরাই বিচার করবেন।পাঁচ দিনের প্ল্যাটিনাম জুবিলি উৎসব শুরু হওয়ার আগে এখন চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে। প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা পিছিয়ে পড়লেও আজকের মধ্যেই বাকি কাজ গুছিয়ে নেওয়ার আশা করছেন আয়োজকেরা।৭৫ বছরের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে ২৫ থেকে ৩০ নভেম্বর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। আবহাওয়া দুর্যোগের কারণে কিছুটা পিছিয়ে গেলেও স্বেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্তদের প্রচেষ্টায় প্যান্ডেল, মাইক, ফুলসজ্জার মতো সমস্ত কাজ আজকের মধ্যেই গুটিয়ে নিতে পারব বলে আশা পূজা উদ্যোক্তাদের।