শিলিগুড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির রোড শো ঘিরে আজ শহর কার্যত জনসমুদ্রে পরিণত হয়

0
31

শিলিগুড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির রোড শো ঘিরে আজ শহর কার্যত জনসমুদ্রে পরিণত হয়।শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে আয়োজিত এই রোড শো সফলভাবে সম্পন্ন হয়েছে।দুপুর গড়াতে হিলকার্ট রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মানুষের ঢল নামে।দলীয় পতাকা,ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে পুরো এলাকা।রোড শো চলাকালীন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।রোড শো চলাকালীন হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি প্রার্থী গৌতম দেবও উপস্থিত থেকে সমর্থকদের সঙ্গে জনসংযোগ করেন।পুরো কর্মসূচি ঘিরে উৎসবের আবহ তৈরি হয়,যেখানে ঢাকের শব্দ ও স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।নির্বাচনের প্রাক্কালে এই রোড শোকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।বিশাল জনসমাগম তৃণমূলের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।শিলিগুড়ির নির্বাচনী লড়াইয়ে এই কর্মসূচির প্রভাব কতটা পড়বে,এখন সেদিকেই নজর।*