কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর “ভুল তথ্য” পরিবেশনের অভিযোগ তৃণমূলের

0
37

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর “ভুল তথ্য” পরিবেশনের অভিযোগ তৃণমূলের
গঙ্গারামপুর ১৫ এপ্রিল দক্ষিণ দিনাজপুর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর বিরুদ্ধে “ভুল তথ্য” পরিবেশনের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস । বুধবার গঙ্গারামপুরে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাস ।
মঙ্গলবার গঙ্গারামপুরে অনুষ্ঠিত জনসভা থেকে অমিত শাহ গঙ্গারামপুরের ঐতিহাসিক স্থান বানগড় সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে “ভুল তথ্য” তুলে ধরেছেন বলে দাবি করেন গৌতম দাস । তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বানগড়কে “প্রাচীন বাংলার প্রবেশদ্বার” হিসেবে উল্লেখ করেছেন, যা ঐতিহাসিকভাবে সঠিক নয় । গৌতম দাস বলেন, “বানগড় আসলে প্রাচীন বাংলার একটি দুর্গ নগরী । দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই ধরনের ভুল তথ্য প্রত্যাশিত নয় । মন্তব্য করার আগে বাংলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে তাঁর আরও জানা উচিত ছিল ।”
এদিন তিনি আরও বলেন, “ওনারা ভয় দেখাতে পারেন, কিন্তু সঠিক তথ্য পরিবেশন করতে পারেন না ।” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে । গঙ্গারামপুরের এই ঘটনা ঘিরে শাসক-বিরোধী তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।