দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর বৈরহাট্টা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটি প্রায় ৫,০০০ কর্মী ও সমর্থকের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করে। এই অনুষ্ঠানটি হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র এলাকায় অনুষ্ঠিত হয়।
হাজারীপাড়া মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার শেষে এই আয়োজন করা হয়। বৈরহাট্টা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্রাম পঞ্চায়েত প্রধান সরোজনি হেমরম, উপপ্রধান আনসার আলী, হরিরামপুর ব্লক তৃণমূলের কৃষাণ-খেতমজুর সভাপতি আজহার রহমান এবং বৈরহাট্টা অঞ্চলের চেয়ারম্যান নিমাই চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজে কর্মী ও সমর্থকদের জন্য ডিম ভাতের ব্যবস্থা করা হয়,
বৈরহাট্টা অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি কর্মী ও সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য চলমান থাকবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর বৈরহাট্টায় তৃণমূল কর্মী সমর্থকদের জন্য মধ্যাহ্নভোজ






















