ভয়াবহ পথদুর্ঘটনা মৃ\ত এক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ৩১ নং জাতীয় সড়ক নিমতি এলাকায়

0
26

আলিপুরদুয়ার : ভয়াবহ পথদুর্ঘটনা মৃত এক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ৩১ নং জাতীয় সড়ক নিমতি এলাকায়।
এদিন নিমতি এলাকায় একটি কণ্টেনার লরি বিকল হয়ে যায় এবং ঐ কণ্টেনার লরিকে মেরামত করার হাসিমারা গুরুদুয়ারা থেকে উগ্ৰ নারায়ণ প্রসাদ নামক এক মেকানিক আসে। মেকানিক কণ্টেনারের নিচে প্রবেশ করে মেরামত করছিল ঐ সময় একটি গাড়ি এসে কণ্টেনারের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং এর ফলে কণ্টেনারের চাকা কণ্টেনার নিচে কর্মরত মেকানিকের উপর উঠে পড়ে এই ঘটনায় মেকানিকের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।