বিয়ের দুই বছরের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর গঙ্গারামপুর ২৫মে দক্ষিণ দিনাজপুর।বিয়ের দুই বছরের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে মৃতের নাম আমিনা খাতুন বিবি (২৪)। ঘটনার পর পরিবারের লোকজন মেরে ফেলার অভিযোগ তুলে সরব হয়েছে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে।
জানা গিয়েছে মালদা জেলার গাজোল থানার লক্ষ্মীপুর চেরাপাড়া এলাকার বাসিন্দা আনারুল হক। তাঁর মেয়ে আমিনা খাতুন বিবি। গত দুইবছর আগে আমিনার সঙ্গে বিয়ে হয় গঙ্গারামপুর থানার বেলবাড়ি ভাইভাই মোড় এলাকার যুবক খালেক আলি র সঙ্গে বিয়ে হয়। সোমবার সকালে স্বামীর বাড়িতে আমিনার ঝুলন্ত দেহ নজরে আসে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে জানিয়ে দেয়। খবর পেয়ে গঙ্গারামপুরে ছুটে আসেন গৃহবধূর বাবার বাড়ির লোকজন। এরপর থানাতে মেয়েকে মেরে ফেলার অভিযোগে সরব হয়। সোমবার বেলা দেড়টা নাগাদ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






















