বিজেপি জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায় তার নিজের জন্মদিন পালন করলেন

0
25

বিজেপি জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায় তার নিজের জন্মদিন পালন করলেন বুনিয়াদপুর বনবাসী কল্যাণ আশ্রমে অনাথ শিশুদের সঙ্গে শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ২৬ শে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বুনিয়াদপুর বনবাসী কল্যাণ আশ্রমে অনাথ শিশুদের সাথে জন্মদিন পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায়। এবং সকলের সাথে ঝালমুড়ি ভাগ করে খেলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বুনিয়াদপুর বনবাসী কল্যাণ আশ্রমে অনাথ শিশুদের সঙ্গে নিজের জন্মদিন পালন করে প্রশংসিত হলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায়। মঙ্গলবার আশ্রমে উপস্থিত হয়ে শিশুদের সঙ্গে সময় কাটান তিনি।শুধু কেক কাটা নয়, আবাসিকদের সঙ্গে ঝালমুড়ি ভাগ করে খেয়ে এক অন্যরকম বার্তা তুলে ধরেন এই যুব নেতা।
জানা গিয়েছে, সমাজসেবামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন সৌরভ মল্লিক রায়। বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁকে। জন্মদিনের মতো ব্যক্তিগত দিনটিকেও তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার নেন তিনি।
এদিন সৌরভ মল্লিক রায় বলেন, “প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ছোট ছোট শিশুদের সঙ্গে ঝালমুড়ি খেয়ে আমার জন্মদিন পালন করলাম। দিনটিকে একটু অন্যভাবে পালন করার জন্যই এখানে আসা। এখানে এসে খুব ভালো লাগল।”
তার এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। আশ্রমের আবাসিকরাও আনন্দে সামিল হয় শিশুদের হাসিমুখেই যেন ধরা পড়ল জন্মদিনের আসল উদযাপন।