গঙ্গারামপুরে বিপর্যয় মোকাবিলায় সচেতনতা শিবির, আগুন থেকে সাপের কামড়—দেখানো হল করণীয়

0
23

গঙ্গারামপুরে বিপর্যয় মোকাবিলায় সচেতনতা শিবির, আগুন থেকে সাপের কামড়—দেখানো হল করণীয়
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর ১৪ অক্টোবর দক্ষিণ দিনাজপুর।
বিপর্যয়ের সময় কীভাবে নিজেদের রক্ষা করতে হবে এবং অন্যের প্রাণ বাঁচাতে কী পদক্ষেপ করা জরুরি, তা নিয়ে সচেতনতা বাড়াতে গঙ্গারামপুর থানার উদ্যোগে একটি বিপর্যয় মোকাবিলা সচেতনতা শিবিরের আয়োজন করা হল। বুধবার গঙ্গারামপুরের দেবীকোট ভবনে আয়োজিত এই শিবিরে ছাত্রছাত্রী, দোকানদার-সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শিবিরে আগুন লাগলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, কারও হাত-পা ভেঙে গেলে কী করণীয়, মাথা ফেটে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, সাপের কামড়ের ক্ষেত্রে কী পদক্ষেপ নিতে হবে এবং জলে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের পর কীভাবে সাহায্য করতে হবে, সেই সমস্ত বিষয় হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়। বিপদের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার গুরুত্বও বোঝানো হয় উপস্থিতদের।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। বিপর্যয়ের মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
শিবিরের আয়োজক ভারত দেবনাথ বলেন, “বিপর্যয় কখনও বলে-কয়ে আসে না। আগুন লাগা, সাপের কামড়, দুর্ঘটনা কিংবা জলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতিতে কী করতে হবে, তা আগে থেকে জানা থাকলে অনেক ক্ষেত্রে বড় বিপদ এড়ানো সম্ভব। সাধারণ মানুষকে সচেতন করা এবং বিপদের সময় সঠিক পদক্ষেপ নিতে শেখানোই এই শিবিরের মূল উদ্দেশ্য।”