বালুরঘাট ২৫ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।মানবিকতার বার্তায় প্রার্থনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন একটি সংস্থার তরফে

0
52

বালুরঘাট ২৫ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।মানবিকতার বার্তায় প্রার্থনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন একটি সংস্থার তরফে
বালুরঘাট ২৫ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি অনাথ আশ্রমে উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার তরফে।২৫ ডিসেম্বর বড়দিনের দিনে এই মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে বিশেষ তাৎপর্য বহন করে।
এদিন উচ্চ শিক্ষার উদ্দেশ্যে একটি সংস্থায় পাঠানো শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রার্থনা সভার অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে একটি করে কম্বল, স্কুল ব্যাগ, জলের বোতল, বই-খাতা, কলম, মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। সমাজের জন্য নৈতিকতা সম্পন্ন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে তাঁদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনাথ আশ্রমের কর্ণধর আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আনারুল ইসলাম, প্রধান শিক্ষক আমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সোহেল রানা করিম, লতিফুর রহমান, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য খসেদুর রহমান-সহ অন্যান্য শিক্ষক, সমাজসেবী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে দাবি করেন, সমাজের অনাথ ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বড়দিনের মতো শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা বহনকারী দিনে এই অনুষ্ঠান সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে তোলে।শিক্ষার মাধ্যমেই সমাজ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব—এই কথাও বক্তারা গুরুত্ব দিয়ে তুলে ধরেন।
সংগঠনের চেয়ারম্যান আনারুল ইসলাম বলেন,”মানুষজনদের পাশে থেকে আমরা কাজ করে যাব।”
আশ্রমের কর্ণধর আবুল কালাম আজাদ বলেন,”এমন কাজ আগামীতেও করে যাওয়া হবে।” সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।