বাড়িতে কেও না থাকায় আবারো ফাঁকা বাড়ির সুজোকে চুরির ঘটনায় চাঞ্চল্য। বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটা এলাকার ঘটনা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাড়িতে কেউ না থাকার সুযোগ কে কাজে লাগিয়ে আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সোনার জিনিসপত্র সহ টাকা পয়সা নিয়ে চম্পট। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বাড়ির মালিক জয় নারায়ন ভগৎ এবং তার স্ত্রী গতকাল দুপুরে টোটো করে গাজোল আলাল বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবং তার ছেলে রাত্রি আটটা নাগাদ বালুরঘাটে একটি বিয়েতে বরযাত্রী হিসেবে যায়। ঠিক সেই সময়কে কাজে লাগিয়ে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা একাধিক সামগ্রী চুরি করে বলে পরিবারের অভিযোগ। পরিবারের লোকজন জানিয়েছে বাড়ি থেকে আলমারি ও শোকেস খুলে 4 জোড়া কানের দুল, 2 টি আংটি, 2 টি হাতের পলা এবং ৯০০০ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মোট আড়াই থেকে তিন লক্ষ টাকার সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। বাড়ির ছেলে বরযাত্রী থেকে ফিরে রাত্রি তিনটা নাগাদ বাড়িতে ঢুকে চক্ষু চড়কগাছ। বাড়ির মালিক সহ তার পরিবার বাড়ি ফিরে এসে দেখে সদর দরজার তালা ভাঙ্গা এবং বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র। ঘরে ঢুকে এ অবস্থায় দেখার পর আশে পাশের লোকজনে বিষয়টি জানায়। পরবর্তীতে খবর দেওয়া হয় বংশীহারী থানায়। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছিল সে সমস্ত বিষয়ে পুলিশকে জানাই পরিবারের লোকজন।
এই বিষয়ে পরিবারের সদস্য জয় নারায়ণ ভগৎ ও ছেলে প্রীতম ভগৎ জানিয়েছেন আমরা বাড়ির সবাই বিয়ের জন্য বাড়িতে কেউ ছিলাম না। ঠিক সেই সময় টাকেই কাজে লাগিয়ে বাড়িতে তাকা ভেঙে ভিতরে ঢুকে বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়। আমরা পুলিশের কাছে দারস্ত হয়েছি। আমরা চাই আমাদের সামগ্রী পুলিশ দ্রুত উদ্ধার করে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক ও দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।




























