নবান্নের সভাঘর থেকে গত সাড়ে ১৪ বছরে তাঁর সরকারের কাজের সাফল্যের খতিয়ান বা ‘প্রোগ্রেস রিপোর্ট’ জনসমক্ষে পেশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
105

নবান্নের সভাঘর থেকে গত সাড়ে ১৪ বছরে তাঁর সরকারের কাজের সাফল্যের খতিয়ান বা ‘প্রোগ্রেস রিপোর্ট’ জনসমক্ষে পেশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৯৪ টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে বলে সাংবাদিক সম্মেলন করলেন বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার।

২৬-এর বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। তৃতীয় বারের মেয়াদ এবার শেষের পথে। চতুর্থ বার ক্ষমতায় টিকে থাকার জন্য ও ক্ষমতায় ফেরার লক্ষ্যে রাজ্যের শাসকদল এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে। আর ঠিক এইরকম সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় রাজনৈতিক পদক্ষেপ নিলেন। নবান্নের সভাঘর থেকে গত সাড়ে ১৪ বছরে তাঁর সরকারের কাজের সাফল্যের খতিয়ান বা ‘প্রোগ্রেস রিপোর্ট’ জনসমক্ষে পেশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে ২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত, এই দীর্ঘ সময়ে বাংলা উন্নয়নের ঠিক কোন ধাপে এসে পৌঁছেছে, সেই সমস্ত হিসেব নিকেশ পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হল এই রিপোর্টে ৷ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মতে, এটি সাধারণ কোনও অনুষ্ঠান নয়। বরং এটি একধরণের আনুষ্ঠানিক দলিল পেশ। ক্ষমতায় আসার পর থেকেই সরকার সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পড়ুয়াদের ক্রেডিট কার্ড সহ মোট ৯৪ টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে। আজকের এই বৈঠকে কীভাবে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে তাঁর সরকার উন্নয়নের কাজ করে চলেছে সেই পরিসংখ্যানটি তুলে ধরা হল।
কিছু কিছু প্রকল্প বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তার মধ্যে রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজসাথীর জনপ্রিয় প্রকল্পগুলি। সরকারের মতে এই সমস্ত প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন নিয়ে এসেছে। এই প্রকল্পগুলি সাধারণ মানুষের উপর ঠিক কতটা প্রভাব ফেলেছে, তার বাস্তব চিত্র তুলে ধরার জন্য এই এই ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করা হল। বিশেষ করে নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা খাতে রাজ্যের সুফলভোগীরা ঠিক কতজন, সেই পরিসংখ্যানটি তুলে ধরা হয়েছে এই ‘রিপোর্ট কার্ড’-এ।মুখ্যমন্ত্রীর দাবি, শেষ সাড়ে ১৪ বছরে রাজ্যের জিডিপি বেড়ে ২০.৩১ লাখ কোটি টাকায় পৌঁছেছে। মূলধনী খাতে ব্যয় বেড়ে হয়েছে ১৭.৬৭ শতাংশ।

এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার জানিয়েছেন আমাদের জন দরদী বাংলার মুক্ষ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচালী প্রকাশ করেছেন। আমাদের সাধারণ মানুষের জন্য প্রায় ৯৪ টি প্রকল্প চালু করেছে যা আমরা মানুষের মধ্যে প্রচার করছি।