পুজো শেষ হতেই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের ভার্ণাবাড়ি চা বাগান, চিন্তায় ১৮০০ শ্রমিক পরিবার

0
46

আলিপুরদুয়ার : পুজো শেষ হতেই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের ভার্ণাবাড়ি চা বাগান, চিন্তায় ১৮০০ শ্রমিক পরিবার

পুজো শেষ হতেই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার ভার্ণা বাড়ি চা বাগান। চিন্তায় বাগানের প্রায় ১৮০০ শ্রমিক পরিবার।

জানা গিয়েছে, পুজোর আগে ভার্ণা বাড়ি চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস দিয়েছিল। কিন্তু বাগানে যারা কর্মচারী রয়েছে, স্টাফ, সাব-স্টাফ এবং কিছু অস্থায়ী শ্রমিক, তাঁদের বোনাস দেয়নি কর্তৃপক্ষ। তাঁদের বোনাস না দিয়েই বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ এবং পুজোর পরেই বাগান বন্ধের নোটিশ অর্থাৎ লকআউটের নোটিশ দিয়ে দেয়।

এর ফলে চিন্তায় পড়েছেন বাগানে কর্মরত ১৮০০ শ্রমিক পরিবার। তাঁরা কী করবেন ভেবে পাচ্ছেন না।

এই ঘটনার পর শ্রমিক ইউনিয়নের দাবি, এই ম্যানেজারকে গ্রেফতার করতে হবে। ম্যানেজারকে গ্রেফতারের দাবি জানিয়েছে শ্রমিক ইউনিয়নগুলি।