দক্ষিণ মেন্দাবাড়িতে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু, ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ
আলিপুরদুয়ার: ফের হাতির হানায় প্রাণহানির ঘটনা ঘটল ডুয়ার্সে। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ মেদাবাড়ি এলাকায় জঙলি হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভীম চৌরায়া। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
গতকাল রাতে হাতির হানায় তার মৃত্যু হয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে আজ ময়নাতদন্তের জন্য পাঠাবে
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ্যে আসে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।
বারবার হাতির হানার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হাতি-মানুষের সংঘাত রুখতে বন দফতরের তরফে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা।























