দীপাবলির রেশ কাটতেই কালিয়াগঞ্জে ছটপুজোর প্রস্তুতি শুরু, নদী ও পুকুরঘাট পরিষ্কারে ব্যস্ত উদ্যোক্তারা

0
34

দীপাবলি ও কালীপুজোর রেশ কাটতেই কালিয়াগঞ্জে শুরু হয়ে গেল ছট পুজোর প্রস্তুতি। শান্ত কলোনি শ্মশান সংলগ্ন শ্রীমতী নদী এবং বিভিন্ন পাড়া-মহল্লার পুকুরঘাট পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সভা। ছটব্রতীদের অনেকেই শুক্রবার সকাল থেকে পুকুর ও নদীঘাটে নিজেদের পুজোর নির্ধারিত জায়গায় কাদামাটি সমতল করার কাজ শুরু করেছেন। পাশাপাশি পুরসভা তরফ থেকে সব ধরণের সহযোগিতার হায় বাএইয়ে দেওয়া হয় যাতে পূজা উদ্যোক্তাদের কোন ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে না হয়।আগামী রবিবার বিকেলে অস্তগামী সূর্য প্রণাম-এর মধ্য দিয়ে ছটপুজার সূচনা হবে। সোমবার সকালে, উদীয়মান সূর্য প্রণাম-এর মধ্য দিয়ে ছটপুজার সমাপ্তি হবে।ছটপূজা মূলত হিন্দি ভাষাভাষী অবাঙ্গালীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও কালের বিবর্তনে বাঙালী বারো মাসে তেরো পার্বণে পরিনত হয়েছে ।কালিয়াগঞ্জ এলাকা বাস করা প্রচুর সংখ অবাঙ্গালি এবং বহু বাঙালী পরিবার ভক্তিভরে ছটপূজা করে।