বহুদিনের অপেক্ষার অবসান।গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সামনে থেকে উচ্ছেদ ২২টি দোকান

0
46

বহুদিনের অপেক্ষার অবসান।গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সামনে থেকে উচ্ছেদ ২২টি দোকান, প্রশাসনের অভিযানে সরল জবরদখল
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৩ নভেম্বর দক্ষিণ দিনাজপুর: অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি মহকুমা হাসপাতালের ভিতরের অবস্থিত সামনে থেকে ২২টি অস্থায়ী দোকান উচ্ছেদ করল প্রশাসন।বৃহস্পতিবার প্রশাসনের এই পদক্ষেপে হাসপাতাল চত্বরের সামনের এলাকা দখলমুক্ত হল।দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনে ওই দোকানগুলি থাকায় নানা সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের সামনে থাকা অস্থায়ী দোকানগুলি সরানোর জন্য আগেই নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশ পাওয়ার পরেই দোকানদারেরা নিজেদের উদ্যোগে খাবারের দোকান-সহ অন্যান্য অস্থায়ী দোকানগুলি ভেঙে ফেলেন।পরে দোকানের সামগ্রী নিজেদের বাড়িতে নিয়ে যান তাঁরা।
এপ্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সুপার সোনা দাম দাবি করেন, নোটিশ জারির পরেই দোকানদারেরা নিজেরাই তাঁদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন। ফলে প্রশাসনকে জোর করে দোকান ভাঙতে হয়নি।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রের সামনে অস্থায়ী দোকান থাকার ফলে রোগী ও তাঁদের পরিজনদের যাতায়াত এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। অবশেষে ২২টি দোকান সরে যাওয়ায় হাসপাতালের সামনের এলাকা অনেকটাই পরিষ্কার ও দখলমুক্ত হল। এবার হাসপাতাল চত্বরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষজন।