দাপুটে তৃণমূল নেতা ও ইংলিশ বাজার পৌরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর মুখে আরএসএস স্তুতি।আট বছর আর.এস করেছি। ওদের অফিসেও বসতাম। ওদের অনেক নেতাদের সাথেও যোগাযোগ রয়েছে। ওই সংস্কৃতি আমার ভেতরে রয়েছে।
পাল্টা কৃষ্ণেন্দুকে দস্যু রত্নাকরের সাথে তুলনা ইংলিশ বাজারে বিজেপির বিধায়ক অম্লান ভাদুড়ির।
সম্প্রতি নিজের পথ থেকে চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।ইংরেজ বাজার পৌরসভার ১১ জন কাউন্সিলর নিজেদের নির্দল ঘোষণা করেছে। ইতিমধ্যেই তাদের সমর্থনে চেয়ারম্যান হয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ি। চার নির্দল কাউন্সিলার বর্তমান বোর্ডে বিজেপি কাউন্সিলরদের সাথে হাত মিলিয়ে সিআইসির দায়িত্ব নিয়েছেন।
এরপর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে কৃষ্ণেন্দু বাবু ও তার অনুগামীদের। এই প্রশ্ন করতেই , কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, লাল কৃষ্ণ আদবানী তার ১০০ বছর বয়স হয়েছে। ভারতবর্ষে এরকম কোন নেতা নেই। আর এই কারণেই আমি পোস্ট করেছি।
ছোটবেলা থেকে আরএসএস করেছি। আট বছর যুক্ত ছিলাম আরএসএস এর সাথে। ওদের অফিসেও বসতাম। ওই সংস্কৃতি আমার ভেতরে রয়েছে। এখনো আরএসএস-এর নেতাদের সাথে যোগাযোগ রয়েছে।
ইংরেজবাজারের বিজেপি বিধায়ক ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি বলেন, আমার যবে থেকে জ্ঞান হচ্ছে কোনদিনও তাকে আরএসএস বা সংঘ বা বিজেপির সাথে যুক্ত থাকতে দেখিনি। দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে।
বর্তমানে কলিযুগ দেখা যাক কি হয়।




















