দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তৃণমূলের যোগদান শিবিরে প্রায় ৭০টি পরিবারের বিজেপি ত্যাগ

0
61

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র এলাকায় সোমবার অনুষ্ঠিত হল যোগদান শিবির। এদিন একটি কর্মী সভার মধ্য দিয়ে হরিরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের হাত ধরে প্রায় ৭০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে।
নতুন যোগদানকারীরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়েই তারা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস, কৃষাণ খেত মজুর তৃণমূলের ব্লক সভাপতি আজহার রহমান, বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান সরোজনী হেমরম এবং বৈরহাট্টা অঞ্চল তৃণমূলের সভাপতি তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে হরিরামপুর অঞ্চলে দলের সংগঠন আরও শক্তিশালী হবে।