গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে রবিবার আইনি সহায়তা শিবির, ট্রাইব্যুনালে আবেদন করতে এগিয়ে এলেন গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী সোহেল রানা সহ বিশিষ্ট জনেরা,ভিড় হলো রেকর্ড পরিবারে

0
75

শীতল চক্রবর্তী বালুরঘাট ৩০ মার্চ দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমাজুড়ে এসআইআর-এর বিচারাধীন তালিকা থেকে বহু ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভোটারদের পাশে দাঁড়াতে এবং তাদের ট্রাইব্যুনালে আবেদন করার জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে রবিবার একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় গঙ্গারামপুর ব্লকের ৪নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েত অফিসে।৪১নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাসের ব্যবস্থাপনায় এবং স্থানীয় নেতৃত্বদের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে নেতৃত্ব দেন গঙ্গারামপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সোহেল রানা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রায় আদালতের ১১জন আইনজীবীর একটি দল।
আইনজীবীরা জানান,যেসব ভোটারের নাম ২০২৬ সালের বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে, তাদের ট্রাইব্যুনালে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়ায় কী কী নথি প্রয়োজন এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সম্পর্কেও বিস্তারিতভাবে পরামর্শ দেওয়া হয় শিবিরে আগত মানুষজনকে।
এদিন নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ এই শিবিরে উপস্থিত হন। অভিযোগ, বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গঙ্গারামপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সোহেল রানা বলেন, “মানুষজনকে যেভাবে সমস্যার মধ্যে ফেলা হয়েছে,সেখান থেকে তাদের আইনি পথে সাহায্য করাই আমাদের লক্ষ্য।আমরা বিনা পারিশ্রমিকে তাদের পাশে থাকব।প্রয়োজনে যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।আমার 9733444381 নম্বরে।
শিবিরে উপস্থিত ছিলেন নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পুরো উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।