তৃণমূল কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

0
66

তৃণমূল কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
শীতল চক্রবর্তী বালুরঘাট ২০ মে দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুমন সাহা, বয়স ৩৪ বছর। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার ১০ ম্বর ওয়ার্ডের মধ্য সাহাপাড়া এলাকায়। জানা গিয়েছে, তিনি গঙ্গারামপুর কলেজের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন।বুধবার গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে গঙ্গারামপুর কলেজ থেকে সুমন সাহাকে আটক করে পুলিশ।পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন অভিযুক্তের বাড়ি থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র এল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
গঙ্গারামপুর থানার আইসি জানিয়েছেন“গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র কোথা থেকে এল এবং এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”