কুমারগঞ্জে যুব মোর্চার সৌজন্য সাক্ষাৎ, রক্তদান শিবির নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

0
32

কুমারগঞ্জে যুব মোর্চার সৌজন্য সাক্ষাৎ, রক্তদান শিবির নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শীতল চক্রবর্তী, কুমারগঞ্জ২০মে দক্ষিণ দিনাজপুর।বিজেপি ক্ষমতায় আসার পর সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সামাজিক কর্মকাণ্ডে জোর দিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ৩নম্বর যুব মণ্ডলের মূল কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে বর্তমান রক্ত সংকট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং আগামী দিনে বৃহত্তর রক্তদান শিবির আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায়,জেলা যুব মোর্চার সম্পাদক খোকন দাস এবং ৩নম্বর যুব মণ্ডল সভাপতি বিপ্লব মহন্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায় বলেন, “বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে। যুব মোর্চা সবসময় মানুষের পাশে রয়েছে। তাই খুব শীঘ্রই বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হন।”
বৈঠক ঘিরে কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের আশ্বাস দেন নেতৃত্বরা।