গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে শিলিগুড়িতে ABVP-র মহামিছিল, বাঘাযতীন পার্ক থেকে SDO অফিস পর্যন্ত পদযাত্রা

0
30

গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে শিলিগুড়িতে ABVP-র মহামিছিল, বাঘাযতীন পার্ক থেকে SDO অফিস পর্যন্ত পদযাত্রা

শিলিগুড়ি:-

‘গণতন্ত্র বাঁচাও,অরাজকতা হটাও’-এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে মহামিছিলের আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলের সূচনা হয়।ABVP-র পতাকা ও বিভিন্ন স্লোগানকে সামনে রেখে মিছিলে পা মেলান সংগঠনের সদস্য-সমর্থকরা।বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হিলকার্ট রোড ধরে পরিক্রমা করে।মিছিল থেকে গণতন্ত্র রক্ষা,অরাজকতার অবসান-সহ বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন সংগঠনের সদস্যরা।তাঁদের বক্তব্য,গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।মিছিলকে ঘিরে এলাকায় বিশেষ তৎপরতা দেখা যায়।গোটা কর্মসূচিকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।