_তিস্তা ক্যানেলের জলে হাতির জলকেলি,মজার দৃশ্য দেখতে ভিড় পথচলতি মানুষের।জঙ্গলের বাইরে এসে তিস্তা ক্যানেলের জলে যেন অন্য মেজাজে ধরা দিল এক গজরাজ।কখনও শুঁড় দিয়ে জল ছিটিয়ে,আবার কখনও জলে ডুব দিয়ে আপন মনে স্নান করতে দেখা গেল হাতিটিকে।গজলডোবার তিস্তা ক্যানেলে হাতির এমন জলকেলির দৃশ্য ঘিরে রীতিমতো উৎসাহ ছড়াল পথচলতি মানুষের মধ্যে।এদিন গজলডোবার তিস্তা ক্যানেলের জলে নেমে বেশ কিছুক্ষণ ধরে স্নান করতে দেখা যায় হাতিটিকে।কখনও শুঁড়ে করে জল তুলে নিজের শরীরে ছিটিয়ে নিচ্ছে,আবার কখনও পুরো শরীর ডুবিয়ে জলের মধ্যে খেলায় মেতে উঠছে।দেখে মনে হচ্ছিল,যেন নিজের মতো করে জলের মধ্যে সময় কাটাচ্ছে গজরাজ।হাতির এমন মজাদার কাণ্ড দেখতে রাস্তা দিয়ে যাতায়াত করা বহু মানুষ দাঁড়িয়ে পড়েন।অনেকেই মোবাইল ফোনে সেই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করেন।জঙ্গলের বাইরে ক্যানেলের জলে হাতির এমন স্বতঃস্ফূর্ত জলকেলি মুহূর্তের মধ্যেই পথচলতি মানুষের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।প্রকৃতির মাঝে বন্যপ্রাণীর এমন বিরল ও মনোরম মুহূর্ত দেখে মুগ্ধ হন প্রত্যক্ষদর্শীরা।_
*কপিটা একটু চেঞ্জ করে নিও*





















